বিজয় র‌্যালিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিজয় র‌্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১০টায় কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি। তবে ঠিক ১০টায় তেমন কাউকে দেখা না গেলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় বাড়তে থাকে।

বৈষম্যবিরোধীদের বিভিন্ন ইউনিটের ব্যানার হাতে স্লোগান দিতে জড়ো হতে দেখা গেছে ঢাকার ও আশেপাশের শাখা কমিটিগুলোকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, নবদম্পতিসহ নানা স্তরের মানুষ আসছেন দল বেঁধে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিজয় র‌্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। ছবি: নাসিরুল ইসলাম

শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

/আরকে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের