বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:১৪

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা।

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের (ছবি: নাসিরুল ইসলাম)

পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হলে সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের (ছবি: নাসিরুল ইসলাম)

শ্রদ্ধা জানাতে আসা মানুষজন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে তা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সে জন্য তারা তাদের পরিবার পরিজন, স্বজন ও বন্ধুবন্ধবদের সঙ্গে করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সর্বশেষ খবর
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা