একাত্তরে বিজয় এলেও চব্বিশের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় এলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই দিনে আমরা স্মরণ করছি, মহান স্বাধীনতা যুদ্ধের সব শহীদকে। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় এলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কী উদযানপ করবো, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে। একাত্তর থেকে চব্বিশ, আমাদের স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম– এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই।’

এ সময় আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

/আরকে/
সম্পর্কিত
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
১১ দলের লংমার্চে কেন গেলেন না নাহিদ, টানাপোড়েন কী নিয়ে?
‘ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে’
সর্বশেষ খবর
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা