বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কার্ড ‘পুনর্বিবেচনা’ করার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তথ্য অধিদফতর  এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাতিল হওয়া কার্ড ‘প্রযোজ্য ক্ষেত্রে’ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও পেশাদার সাংবাদিক যদি কার্ড বাতিলের বিষয়টি ‘ন্যায়সঙ্গত’ মনে না করেন, তবে তিনি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণ হিসেবে দীর্ঘদিন কার্ড নবায়ন না করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটার অতিরিক্ত কার্ড নেওয়া, অপসাংবাদিকতা, পতিত ‘ফ্যাসিস্ট সরকারের’ রাজনৈতিক হাতিয়ার হয়ে ‘ব্যক্তিস্বার্থ হাসিল’, ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন কারণে গ্রেফতার ও কারান্তরীণ, অপেশাদার ব্যক্তির রাজনৈতিক বিবেচনায় কার্ড নেওয়া, সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাচার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহারের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে ‘নেতিবাচক ভূমিকা ও উসকানি দেওয়া’, ‘ফ্যাসিবাদের ঘনিষ্ঠ দোসর’, গুজব রটনার মতো বিষয়গুলো কার্ড বাতিলের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম