গণঅভ্যুত্থানের ভিডিও ফুটেজ ও ছবি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যূত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ,  রিপোর্ট সংগ্রহ করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এই লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন ১৬ জুলাই থেকে ৫ আগস্ট সংঘটিত ঘটনাবলির ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। এমতাবস্থায়, জনসাধারণের কাছে সংগৃহীত/সংরক্ষিত গণঅভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভ যোগে প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, আলোচনা কী নিয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম