মাজারে-সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা করার পরামর্শ মাহফুজ আলমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গতকাল বুধবার রাতে ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে, সেটির বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সামনে থেকে যা ঘটবে এবং গত ৫ মাসে যা ঘটেছে সেসব সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি, যারা এখানে বিক্ষুব্ধ আছেন তারা দ্রুত মামলা করুন আমরা পদক্ষেপ নেবো।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, আমরা গত ৫ আগস্টের পর থেকে দেখেছি যে, বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজারে কিংবা কাওয়ালি বা গানের আসরে কিংবা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সময়ে হামলা হয়েছে। কিন্তু হামলার বিষয়ে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, আমরা সেজন্য দুঃখিত। কিন্তু আমরা এখন থেকে ভাবছি যে, এখন থেকে কোথাও কোনও গানের আসর কিংবা কোনও সুফি-সাধকদের মাজারে কোথাও হামলা হয় আমরা এখন থেকে খুবই শক্ত পদক্ষেপ নেবো। আমরা এখানে কাউকে ছাড় দেবো না। এই ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

/এসও/এমএস/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের