৪২২ উপজেলার প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন ও জনপ্রতি পাঁচ কেজি চাল বিক্রি করবে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী