‘সাইফুজ্জামান চৌধুরী জনগণের টাকায় সেভেন স্টার হোটেল করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

‘কর্ণফুলী টানেলের অপর পাড়ে সাইফুজ্জামান চৌধুরীর বিশ্রামের জন্য ৪৫০ কোটি টাকা দিয়ে সেভেন স্টার হোটেল করলেন। এটা কার টাকায় করলেন, এ দেশের জনগণের টাকায়।’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

আগে সব জায়গায় অপচয় করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘কর্ণফুলীতে একটি টানেল করলেন, সাইফুজ্জামান চৌধুরী ওপারে গিয়ে রেস্ট নেবেন তার জন্য সাড়ে ৪০০ কোটি টাকা দিয়ে তিনি হোটেল করেন নিলেন। এটা কার টাকা?’

তিনি বলেন, ‘আমরা চাইছি বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক, যাতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হয়। বাংলাদেশের নিড ডেভেলপমেন্টগুলো হয়তো আপনি করতে পারছেন না। সেই বিচার করেই এটা করা হয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষের উন্নয়নে এই টাকাগুলো ব্যয় হবে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাচার করা অর্থ কীভাবে বাংলাদেশে আনা যায় সেটা আমরা দেখছি। এটা আমাদের টপ প্রায়োরটি। চুরি আনলিমিটেড হয়েছে। এই চুরির টাকা কোথায় কোথায় রয়েছে সেটা চিহ্নিত করা...। আপনি আজকেও দেখেছেন যে, ৬০ কাঠার জমি নিয়েছে সেটার ওপরে একটা মামলা হয়েছে। আমরা দেখছি কোথায় কোথায় কীভাবে টাকাগুলো গেছে। কোন অ্যাকাউন্টে গেছে। সেই জিনিসটার জন্য যা যা করা লাগে, আমরা সেই কাজটা করছি। যে দেশে টাকাটা চলে গেছে সেই দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি।’ 

শফিকুল আলম বলেন, ‘আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুব দরকার। যদি না থাকে, আপনি নিজেই দেখবেন যে টাকার মান কমে যাচ্ছে। ১২৫ টাকায় এক ডলার কিনছেন, একটা সময় আসবে যে ১৯০ টাকা দিয়ে ডলার কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য ট্যাক্স অনুপাত বাড়াতে হবে। পাঁচ মাসে রেভিনিউ শর্ট হয়েছে ৪২ হাজার কোটি টাকা। খরচটা তো মেটাতে হবে।’

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ, সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনছেন: প্রেস সচিব
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি