জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ২১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:১৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টি গণপরিষদ এবং পরে সংবিধান সংশোধনী থেকে শুরু করে অন্য সব কিছুর ওপর নির্ভর করবে। যারাই দায়িত্ব পাবেন, এমনকি আমরাও যদি জনগণের কাছ থেকে দায়িত্ব পাই তাহলে এটি করবো, আর পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তাদের কাছে এটা বাইন্ডিং (দায়) হিসেবে থাকবে বলে আমরা মনে করি। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন তারা অবশ্যই গণঅভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই ঘোষণাপত্র ধারণ করেই জনগণের কাছে যাবেন এবং নির্বাচিত হবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে এক প্রশ্নে মাহফুজ আলম বলেন, ৫ আগস্ট বিকালে যদি আমরা থাকতাম তখন যেটি হতো আমরা সেটি তৈরি করতে চাচ্ছি। সেখানে ছাত্ররা থাকবে, সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলরা আছেন, এমনকি উপদেষ্টা পরিষদের সদস্যরাও থাকতে পারেন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম