আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ২০:০১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। 

রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ ‘বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম’ (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, কৃষি খাত ১৫ বছর ধরে চুরির তথ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। প্রতি বছর কয়েক লাখ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করা হয়। উৎপাদন না থাকায় দেশে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সেটি ভাঙা হচ্ছে। ইতোমধ্যে ডিমের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। কৃষিকে টেকসই করতে কাজ করা হচ্ছে।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন কিছু টাইমলাইন দিয়েছে। প্রিপারেশন কেমন হবে সেটি নির্ভর করছে অনেকগুলো রিফর্মের ওপর। এই রিফর্মগুলোর অনেকগুলোই মাঠ পর্যায়ে নির্বাচন প্রভাবিত করবে।

এ সময় চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬-এর জুনে নির্বাচন হওয়ার কথা জানান প্রেস সচিব। তিনি বলেন, আমরা খুব বেশি সময় যে নিচ্ছি তা না। খুব যুক্তিযুক্ত সময়েই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের কারও ক্ষমতার প্রতি লোভ নেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের মধ্যবিত্তের যে উল্লম্ফন সেটি ধরে রাখতে হলে কৃষকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে মধ্যবিত্তের ফুটানি থাকবে না। দেশে বাজার অর্থনীতির পরিবর্তে সিন্ডিকেটের অর্থনীতি দাঁড়িয়েছে। কৃষি খাতসহ দেশের সব জায়গায় অকৃত্রিম পরিসংখ্যানের ভেল্কি দেখিয়ে উন্নয়ন দেখানো হয়েছে। সেখান থেকে বের হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএজেএফ সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য গোলাম ইফতেখার মাহমুদ। সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের