‘পলিথিনবিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। পলিথিনবিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ অপরিহার্য। পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার বন্ধ করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বলেন, ‘প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপদেষ্টা পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের