প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৫

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় একটি নিয়ম-ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব।

প্রধান উপদেষ্টা ফিনিশ প্রেসিডেন্টকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিগত শেখ হাসিনা সরকারের  আমলে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক বৈঠক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস; যার মাধ্যমে তাদের দুর্দশাকে যেন বিশ্বব্যাপী আলোচনায় আবার দৃঢ়ভাবে ফিরিয়ে আনা যায়।

এসময় আলেকজান্ডার স্টাব বলেন, ‘আমি আপনার মঙ্গল কামনা করি।’ তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে প্রধান আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

/ইউএস/
সম্পর্কিত
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
সুইজারল্যান্ডের পথে পথে প্রকৃতির মায়া, নীল হ্রদ আর তুষারঢাকা পাহাড়
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ