মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে চান ফিফা সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ০১:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০১

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন এবং দেশের নারী ফুটবলে সহায়তার আশা ব্যক্ত করেছেন। 

বুধবার (২২ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।

ড. ইউনূসের কার্বন নিরপেক্ষ ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেন ইনফান্তিনো। এ সময় তিনি দক্ষিণ এশিয়ায় ফুটবল উন্নয়নে ফিফার সহায়তার প্রতিশ্রুতি দেন। ড. ইউনূসকে ইনফান্তিনো বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

প্রধান উপদেষ্টা ইউনূস নারী ফুটবলারদের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে তিনি জানান, বাংলাদেশের নারী ফুটবলের জন্য ফিফা তহবিল বরাদ্দ করতে চায়।

ইনফান্তিনো বলেন, সৌদি আরবের নারী ফুটবলকেও ফিফা সহায়তা করবে। যা দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্যও উপকারী হবে।

চলমান যুব উৎসবে আমন্ত্রণ পেলেও বাংলাদেশ সফর করতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। 

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মুরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
এবারের বিশ্বকাপে নিষিদ্ধ ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের