সুদানে নিয়ে অপহরণ, মানবপাচার চক্রের ৭ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৯:০৩আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:০৭

মানবপাচার সুদানে নিয়ে অপহরণের পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যরা, এমন অভিযোগ পাওয়ার পর রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। একইসঙ্গে লিবিয়ার বেনগাজী থেকে অপহৃতকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।  
আটক অভিযুক্তরা হলেন আব্দুল কাইয়ুম(৪৪), খোকন আহম্মেদ আজগর আলী(৩০), জাহাঙ্গীর আলম(৩০), নাসির উদ্দিন(৪০), ফারুকুল ইসলাম রাসেল(৩১), রুবেল হাওলাদার(২৯) ও বাদল হাওলাদার(৩৫)।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়ার বেনগাজী থেকে সমর আলীকে উদ্ধার করা হয়। তবে লিবিয়ায় এ চক্রের সদস্য ইসমাইল ওরফে রাসেল, রায়হান ওরফে সবুজ, রাকিব ও অন্যরা পালিয়ে যায়। ভিকটিম সমরকে পরে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে নিয়ে আসা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার রাজধানীর টিকাটুলির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সিলেটের কোম্পানীগঞ্জের চাটিবর গ্রামের আছির আলীর ছেলে কনু মিয়া সম্প্রতি তাদের কাছে অভিযোগ করেন, তার সন্তান সমর আলীকে ভালো বেতনের কথা বলে সুদানে নিয়ে যাওয়ার পর অপহরণ করে মুক্তিপণ দাবী করে চক্রটি। এরপরই চক্রের তথ্য অনুসন্ধানে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম