সুযোগ পেলে সাত দিনে কালচারাল ইন্ডাস্ট্রির জন্য নীতি তৈরি করতেন সংস্কৃতি উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৫, ০০:৫২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০০:৫২

দেশের কালচারাল ইন্ডাস্ট্রির নানা নীতি নির্ধারণের বিষয়গুলো বিভিন্ন মন্ত্রণালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এক ছাতার নিচে আনা উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও কালচারাল ইন্ড্রাস্টির লোকদের তাদের সমস্যা সমাধানে দাবি আদায়ে সরকারকে ঘেরাও করার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা সবাই জানি আমাদের সমস্যা কী এবং সমাধান কী? সবাই জানি আমাদের সমাধানটা কোথায়। সেই সমাধানটা লিখে– আপনারা মনে করবেন না আপনারা ক্ষমতায় আছেন এবং আমরা ক্ষমতায় আছি ভুলে যান, আপনারা রাস্তায় নামুন, আপনারা আমাদের ঘেরাও করেন, আমাদের বাধ্য করেন, আমরা যেন দ্রুত প্রস্তাবগুলো বাস্তবায়ন করি।

ক্ষমতা থাকলে সাত দিনের মধ্যে কালচারাল ইন্ডাস্ট্রির কার্যকর নীতি তৈরি করতেন জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, হলে ইটিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল আধুনিক করার জন্য হলকে টাকা দেওয়া, কত লাভে দিবো বা না দিবো– এগুলো ৭ কর্মদিবসের বিষয়। যারা এসব বিষয়ে অভিজ্ঞ তাদের নিয়ে সাতদিনের একটি কর্মশালা করতাম যদি আমার সেই ক্ষমতা থাকতো। তাদের নিয়ে ভালুকা রিসোর্টে গিয়ে সব ফর্মূলেট করতাম, সেখানে সরকারি আমলারাও থাকবে এবং ৭ দিনের মধ্যে পলিসি নিয়ে বের হতাম। আমরা জানি আমাদের কী প্রয়োজন। সবাই একই প্রস্তাবনা দিয়েছে।

দেশের পুরো সাংস্কৃতিক শিল্প একটি ছাতার নিচে থাকা উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, এক ছাতার নিচে না থাকার কারণে আমাদের সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। দেশের সাংস্কৃতিক আগ্রাসন ঠেকানোর দ্বায়িত্ব আমার। এটি না ঠেকালে প্রথমত আমরা ভিন্ন সাংস্কৃতিক আধিপত্যর মধ্যে ঢুকে যাই। দ্বিতীয়ত আমার ইন্ডাস্ট্রির মানুষের কাজ কমে যায়। এখন এটা ঠেকানোর জন্য যে পলিসিগুলো বানাতে হবে, সেগুলো আছে আবার তথ্য মন্ত্রণালয়ে। সাংস্কৃতির বিষয়গুলো এইভাবে একেকটা একেক জায়গা আছে।

সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রণালয় এক করার প্রস্তাব রেখে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই নিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হচ্ছে। তারমধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রস্তাব করে যাবো। আশা করি অন্য উপদেষ্টারা তা সহমত প্রকাশ করবেন। প্রথমত, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় এক সঙ্গে থাকা উচিত। কারণ সাংস্কৃতিক ও পর্যটনের ব্যবসা, লক্ষ্য একই। আপনি সাংস্কৃতির জন্য কিছু বানাবেন তা পর্যটনকে হেল্প করে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ