‘সহজ করার মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২০

সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সহজ করার মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে ‘তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবাসহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদফতর।

সেবা সহজ করার চলমান প্রক্রিয়া উল্লেখ করে মো. নিজামূল কবীর বলেন, ‘তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য অধিদফতরের রিলিজ করা তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবাগ্রহীতারা দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।’

প্রধান তথ্য অফিসার বলেন, ‘তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ প্রাপ্তি সহজ করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। অনলাইন নির্ভর এই সেবা চালু হলে সেবাগ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।’

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়গুলো কমিয়ে আনা সম্ভব।’ তিনি তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদফতরের সেবাসহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী