কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কঙ্গোতে চলমান সংঘাতের কারণে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও শান্তিরক্ষীদের কোনও ক্ষতি হয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম।

তিনি বলেন, ‘কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ মোট ১৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন এবং তারা সবাই নিরাপদে আছেন। তবে বোমা বর্ষণের কারণে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এছাড়া আমাদের বিমান বাহিনীর পরিবহন বিমানকে উগান্ডায় এবং তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়ায় স্থানান্তর করা হয়েছে।’

বাংলাদেশি ১৭৫৫ জন শান্তিরক্ষী ছাড়া ডিআর কঙ্গোতে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি নাগরিকের বসবাস নেই বলেও তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন মরণোত্তর জাতিসংঘ পদক
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী