গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দিতে আগ্রহী আয়ারল্যান্ড 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

ঢাকায় নিযুক্ত আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশটির সংস্কার এজেন্ডায় আয়ারল্যান্ড পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার জন্য আয়ারল্যান্ডও একটি দল পাঠাতে আগ্রহী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে কেলি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই।’

কেলি বলেন, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং প্রধান আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চায়।

আধা ঘণ্টাব্যাপী দীর্ঘ বৈঠকে তারা এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী, আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি যা শত শত বছর পর শান্তি বয়ে এনেছে এবং রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন।

আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি