মৎস্য উপদেষ্টা ভালোবাসা দিবস নিয়ে কেন মন্তব্য করলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৩

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার এক ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি ফেসবুক পোস্টে লেখেন, “জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনও ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।” সমালোচনার শুরু সেখান থেকেই।

সমালোচকরা মনে করছেন, এই স্ট্যাটাস দেশে চলমান "মব"কে ভিন্ন বার্তা দেওয়ার শঙ্কা তৈরি করে। যদিও স্ট্যাটাসে কমেন্ট সেকশনে সমালোচনার উত্তরে উপদেষ্টা জানান, এই কথা বলার জন্য আমাকে এক শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল।

স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এটি ছড়িয়ে পড়ে। শেয়ারদাতারা বেশিরভাগই বলছেন, নারীবাদী হিসেবে নিজেকে দাবি করা ব্যক্তির এ ধরনের নিষেধাজ্ঞা জারি না করে বরং ক্ষমতায় থেকে উদ্যোগ নেওয়া উচিত এই দিবসে কীভাবে নারী, পুরুষ এবং অন্য জেন্ডার পরিচিতির মানুষ তার ভালোবাসার অভিব্যক্তি নির্বিঘ্নে, নিরাপদ পরিবেশে বিনিময় করতে পারে। অনেকে তার এই অবস্থান ও ঘোষণার কারণে বিস্ময় প্রকাশ করেছেন।

জুলাই আন্দোলনে সক্রিয় অনেকে সেই পোস্টের কমেন্ট সেকশনে প্রশ্ন তুলছেন, কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যেকোনও গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফ্যাসিবাদী আচরণ।

কেন তিনি এমন আহ্বান জানালেন প্রশ্নে কমেন্ট সেকশনে ফরিদা আখতার লেখেন, “আপনি পালন করতে চান করেন, কিন্তু শহীদ এবং আহতদের নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। আপনাদের জানাই, এই কথা বলার জন্য আমাকে এক শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল।”

/ইউআই/এমএস/
সম্পর্কিত
মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াত ‘চুপ’ কেন, জানালেন ফরিদা আখতার 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম