প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১

ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও জোরদার হবে।’

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত আল-বুলুশি ঢাকায় নিযুক্ত প্রথম ওমানি রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং দুদেশের সম্পর্ক সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জানান, ওমানে এখন প্রায় ৭ লাখ বাংলাদেশি কাজ করেন। তিনি বলেন, ‘উপসাগরীয় সৌদি আরবের জ্বালানি খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুনরায় চালু করতে এবং দুদেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক সম্প্রসারণে সহায়তার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

/এসও/আরকে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের