লিবিয়ার নৌকাডুবি: এখনও ‘নিখোঁজ’ ৭ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

সম্প্রতি লিবিয়ার ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর জাওয়াইয়া হতে অবৈধভাবে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনায় পড়ে। নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ছেড়ে যায় বলে ধারণা করা হয়। এ দুর্ঘটনায় এখনও সাত বাংলাদেশি নিখোঁজ আছে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অণুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

লিবিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ওই দুর্ঘটনায় ৩৭ জনকে জীবিত ও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি অভিবাসী এবং দুজন বাংলাদেশি অভিবাসী। আর মৃত উদ্ধারকৃতদের সবাই পাকিস্তানি অভিবাসী বলে ত্রিপলীস্থ পাকিস্তান দূতাবাস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে, নৌকাটিতে ৬৩ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি এবং ২ জন মিশরীয় নাগরিক ছিল। জীবিত উদ্ধার হওয়া দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বির আল গানাম জেলখানায় স্থানান্তর করা হয়েছে। বাকি সাত বাংলাদেশি নিখোঁজ আছেন বলে ধারণা করা যায়।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে দূতাবাসের পক্ষ হতে আইওএম এর আঞ্চলিক পরিচালক, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন পর্যায়ের দফতরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাতের জন্যও দূতাবাস হতে প্রচেষ্টা চালানো হচ্ছে। 

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম