দেশ সুন্দর করার জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নতি হতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩১

দেশ সুন্দর করার জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নতি হতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নবম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল, পার্বত্য চট্টগ্রামে ডেভেলপমেন্ট প্রসেসে একাত্ম হতে হবে এবং ডেভেলপমেন্ট কীভাবে হওয়া দরকার, সেটি আমাকে যেন ব্যক্তিগতভাবে পরামর্শ দেয়। যাতে আমি সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।

এসময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা প্রশাসকদের (ডিসি) একাত্ম হওয়ার পরামর্শ দিয়েছেন এই উপদেষ্টা। ডিসিদের সুপারিশের বিষয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ডিসিদের অনেক সুপারিশ ছিল। কারণ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের এক-দশমাংশ।

তাই সবাই চাই আমরা এটাকে ডেভেলপ করি। আমাদের আঞ্চলিক সম্পর্ক আরও উন্নত করি। সেখানে শিক্ষার উন্নতি হোক, জীবনযাত্রার মানের উন্নতি হোক, পরিবেশের উন্নতি হোক।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম