তিস্তা মহাপরিকল্পনা অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে: রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪

তিস্তা মহাপরিকল্পনা আগামী অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘এবারের নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। সেখানে জেলা প্রশাসকদের (ডিসি) দলীয় তকমা থাকার সুযোগ নেই। যদি কোনও রাজনৈতিক দল অভিযোগ করে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নদী-বন উদ্ধার এবং পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও মধুপুরে সংরক্ষিত শালবনের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে। কক্সবাজারের ৫১ একর সংরক্ষণ বন ফিরিয়ে দেওয়ার বিষয়েও সম্মেলনে আলোচনা করা হয়েছে।’

প্লাস্টিক ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কোনও সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পলিথিনের ব্যবহার বন্ধ না হলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়বে। এখন মায়ের দুধে এবং শিশুদের মস্তিষ্কে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। সরকার সফল নাকি ব্যর্থ সেটি ভাবার আগে বিবেচনা করা উচিত যে পলিথিনের ফলে আমার কতটুকু ক্ষতি হচ্ছে। এটা অভ্যস্ততার একটি ব্যাপার। আমরা যুব মন্ত্রণালয়ের মাধ্যমে কাপড় ও চটের ব্যাগ বাজারে আনার চেষ্টা করছি।’

সারা দেশে খাল উদ্ধারের প্রকল্পে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘এসবের মধ্যেই আমাদের চলতে হবে। চকবাজারে আমাদের কর্মকর্তাদের অপদস্থ করা হয়েছে। এখন পর্যন্ত বন অধিদফতরের ১৫ জন কর্মকর্তাকেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। সরকারি জমি অনেকেই দখল করে রেখেছে। তাকে সরতে বললে সে সরবে না, এটাই স্বাভাবিক। জনগণ এখন সুশাসন চায়।’

/এএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের