মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৮ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বাংলা ট্রিবিউনকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এ সময় ৫ জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুরে পাঁচজন আটক

গোলাগুলিতে নিহত দুইজন হলেন- জুম্মন (২৬) ও মিরাজ হোসেন (২৫)। তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত মিরাজ ভোলার চরফ্যাশন উপজেলার মো. শাহজাহান আলীর ছেলে। আর জুম্মন শরিয়তপুরের গোসাইরহাট থানার আব্দুল সাত্তারের ছেলে। তারা দুজনই ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতাররা হলেন- মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৫), মো. আল আমিন (২৪), মমিনুল (২০) ও মো. মেহেদী (১৭)। গ্রেফতাররা সবাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৬ নম্বর গলিতে বসবাস করেন।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হন।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এনএল/কেএইচ/এস/এমএস/
সম্পর্কিত
কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক ফ্রন্টের
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
সর্বশেষ খবর
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
সর্বাধিক পঠিত
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা