ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে পররাষ্ট্র সচিব ও মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ে এই আলোচনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি।

বৈঠকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্যের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউএস সিডিএকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম