পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জুলি বিশপ বলেন, রাখাইন প্রদেশে যারা বাংলাদেশে অবস্থান করছে, তাদের বাংলাদেশ সহায়তা করছে এবং এ বিষয়ে জাতিসংঘ খুব ভালোভাবে জানে। আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে কাজ করে একটি সমাধান বের করার জন্য।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর জাতিসংঘ রাজনৈতিক চাপ দেবে কীনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হচ্ছে মিয়ানমার ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরে, প্রতিবেশী দেশগুলোর অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা। এরমধ্যে রয়েছে নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছায় রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমারে যে জটিল পরিস্থিতি চলছে, এটি মাত্র একটি বিষয়। 

আরাকান আর্মির সঙ্গে জাতিসংঘ যোগাযোগ রাখছে কী না জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বলেন, বিশেষ দূত হিসাবে মিয়ানমারে যে সমস্যা চলমান রয়েছে সেটির সমাধানের বিষয়ে আমি সব অংশীদারদের সঙ্গে কথা বলছি।

মিয়ানমার বিষয়ক বিশেষ দূত সোমবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজার সফর করবেন।

/এসএসজেড/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী