জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার লক্ষ্যে বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা জার্মান জনগণ ও জার্মান অর্থনীতির প্রশংসা করে বলেন, ‘ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে জার্মানি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি ভিন্ন সম্পর্ক, বিশেষ সম্পর্ক রাখতে চাই।’

সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে জানতে সফর করছেন জারাহ ব্রুন। তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সমৃদ্ধ হবে।

জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনার কাজের একজন বড় উৎসাহী।’

প্রফেসর ইউনূস বলেন, ‘এ বছরের শেষ-নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনকে সফল করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

তারা প্রফেসর ইউনূসের শুরু করা থ্রি জিরো কর্মসূচি, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন পদক্ষেপ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান