ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সরকার ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করছে এবং এলক্ষে বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি ইসলামি মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হতে শিশুদেরকে আহ্বান জানান।  

ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা রয়েছে। 

মেয়েদের সাফল্য তুলে ধরে ড. খালিদ বলেন, আমাদের দেশের মেয়েরা সব ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ উচ্চপদে আসীন হচ্ছে। আমাদের মা-বোনদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলে যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মো. শফিউল আলম, ধর্মসচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, ইফার পরিচালক মো. মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজানসহ মোট সাতটি বিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। দুটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২ জনকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দুইজন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের