শ্রম মন্ত্রণালয়কে বিশ্বমান বজায় রেখে আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মার্চ ২০২৫, ১৭:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৫২

প্রধান উপদেষ্টা  ড. ইউনূস দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখ লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের শ্রম আইন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক সব কিছু এবং কাজগুলো করতে হবে।

তিনি বলেন, আমরা এখানে কোনও অজুহাত দিতে আসিনি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হিসেবে অনলাইনে বৈঠকে যোগ দেওয়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুমো পৌটিয়াইনেন উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও বৈঠকে যুক্ত ছিলেন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের