গাবতলীর শাহী মসজিদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ০৫:৩৩আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৫:৩৩

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে মোল্লার বা শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন। তিনি জানান, ৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তারা।

এর আগে বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে  একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আনুমানিক দেড় থেকে দুশো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সালেহ উদ্দিন। পুড়ে গেছে রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া আশপাশের মোটর যন্ত্রপাতি ও গাড়ি মেরামত সরঞ্জামাদির কয়েকটি দোকানও পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

/কেএইচ/এস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের