নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৩:৫৩ আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:২৬

আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। জাতীয় নারী ক্রিকেট দলের পক্ষে সম্মাননা নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

পাশাপাশি, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে শরীফা সুলতানা, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে’ হালিমা বেগম, ‘সফল জননী’ মেরিনা বেসরা, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী’ লিপি বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদানের’ জন্য মুহিন (মোহনা) এ সম্মাননা পেয়েছেন। 

প্রধান উপদেষ্টার কাছে পুরস্কার নেওয়ার পর ফটোসেশনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। আজকের অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
নারীর স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বার্তা নিয়ে ‘ওয়াও’ আয়োজন
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী
সর্বশেষ খবর
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
হাম সন্দেহে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৪
হাম সন্দেহে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৪
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন