‘কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৫, ২০:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৫:২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। 

শনিবার (৮ মার্চ) ঢাকায় অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ ‘আল কোরআনের আলোকযাত্রা গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করে, এটা পরিহার করতে হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র কোরআনের সুরা আল মুজাদালা নাজিল হয়েছে এক নারীর আর্তনাদের কারণে।

পুরুষ ও নারী একস্থান থেকে উৎসারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, পবিত্র কোরআনে নারীকে সম্মানিত করা হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেও উল্লেখ করা হয়েছে।

কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্র কোরআনের চর্চা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠন করা সম্ভব। 

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের আগামী দিনগুলো সুন্দর হবে।

বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামালপুর জেলা সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। 

বয়সভিত্তিক চারটি গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা, দ্বিতীয় স্থান অধিকার করে নেত্রকোনার দিদারুল ইসলাম এবং টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি তৃতীয় স্থান অধিকার করেন।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে