ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে: আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:০৩

ধর্ষণের মামলা ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময়ক্ষেপণ না করা হয়।

রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মাগুরার সেই শিশু আছিয়ার ঘটনায় আমরা মর্মাহত। এর নিন্দা জানাই। চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোনও ছাড় পাবে না। দ্রুত সময়ে তাদের বিচারের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘রাস্তাঘাটে যৌন নিপীড়ন প্রতিরোধে অতি দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে আলাদা একটা হটলাইন দেওয়া হবে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে। রাস্তাঘাটে কোনও ঘটনা ঘটলে ওই হটলাইনে অভিযোগ করা যাবে। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সেল রাখা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হবে। যেদিন মামলা প্রত্যাহার করানো হয়, সেদিন সেই যৌন নিপীড়ক জামিন পেয়েছিল।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘গত কয়েক দিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ সব ঘটনাই সরকারের পর্যবেক্ষণে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে কোনও অপরাধী বিচারের বাইরে থাকবে না।’

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান