মিয়ানমারে গণহত্যার মামলা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৭:১৩আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:১৩

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১২ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, তার দেশ বহুল নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ন্যায়বিচার আনার চেষ্টা করছে।

টাঙ্গারা বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়টিকে সমর্থন করছেন এবং বিষয়টি দেখছেন। আমরা এই সমস্যাটিকে মূল ধারায় ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, গাম্বিয়ার প্রেসিডেন্ট ও গাম্বিয়ার জনগণ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রফেসর মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি তুলে ধরার জন্য এবং মামলাটি সফল করার জন্য আফ্রিকান দেশটির অব্যাহত প্রতিশ্রুতি ও অব্যাহত প্রচেষ্টার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা চাই এই মামলা সফল হোক। আমরা আপনাদের সমর্থন চাই। এটি আমাদের জন্য একটি বড় সহায়ক।

মামাদু টাঙ্গারা প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে।

তিনি বলেন, গাম্বিয়ার ঘরে ঘরে আপনি পরিচিত নাম। আপনাদের আভা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় আপনার পাশে থাকবে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নতুন ভূমিকায় প্রধান উপদেষ্টার সাফল্য কামনা করেন।

তিনি বলেন, আমরা আপনার মহৎ কাজ এবং চ্যালেঞ্জিং মিশনের সাফল্য কামনা করি।

প্রফেসর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রাণ সংগ্রহে ঢাকার প্রচেষ্টা এবং বাস্তুচ্যুতদের খাদ্য ও চিকিৎসা সহায়তাসহ রাখাইনে মানবিক সহায়তা এবং সীমান্ত পেরিয়ে আরও বেশি লোকের বাংলাদেশে পালিয়ে আসা বন্ধ করার বিষয়ে তার আহ্বানের কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য ও সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তা আমাদের জানান।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরে দুজন সন্তোষ প্রকাশ করেন।

তারা আফ্রিকার লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে এবং মহাদেশটির সহিংসতাপীড়িত কয়েকটি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে ক্ষুদ্রঋণের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন