ফ্রিকোয়েন্সি বাবদ ইটিভিকে দিতে হবে ৩০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৪:২৪আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৪:২৪

ইটিভি

ফ্রিকোয়েন্সি বাবদ বেসরকারি টেলিভিশন একুশে টিভিকে (ইটিভি) ৩০ কোটি আট লাখ টাকা সরকারের কোষাগারে দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুল খারিজ করে এ রায় দেন।
এছাড়া ইটিভির টেরিস্ট্ররিয়াল সম্প্রচার বাতিল করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা অন্য রিটও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ২১ মার্চ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বাবদ ৩০ কোটি আট লাখ টাকা চেয়ে ইটিভিকে চিঠি দেয়। তারা চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। মঙ্গলবার আদালত রুল খারিজ করে স্থগিতাদেশ তুলে দিয়েছেন। পাশাপাশি ২০০৭ সালে টেরিস্ট্ররিয়াল সুবিধা চেয়ে ইটিভির তৎকালীণ চেয়ারম্যান আব্দুস সালাম এর করা আরেকটি রিটও খারিজ করে দেওয়া হয়।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি