স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৭:৩৫আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৭:৩৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

বুধবার (২৬ মার্চ) ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূ-খণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাটি-হাটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যূতি আছে। তারপরও আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে একইসময়ে বহুদিন স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙ্গিকে এগোতে পারিনি। এতে হীনমন্যতায় ভোগার কোনও কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।  তিনি সবাইকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদেরকে প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে  আগামী দিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ড. খালিদ আরও বলেন, আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। পৃথিবীর কোনও কোনও দেশে প্রচণ্ড শীত, কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া বৈচিত্র্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত মিলে এদেশটি অপরূপ।

ড. খালিদ আরো বলেন, এদেশের মাটিও অত্যন্ত উর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফুটে। তিনি দেশের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআন কর্মসূচিতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।

পরে দেশ ও জাতির উন্নয়ন,  অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে এ ফাউন্ডেশনে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আব্দুল হামিদ খান, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী