বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু ৯ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৩:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৩:৩০

ঢাকা জেলার বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুই ব্যাচ করে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন প্রথম ব্যাচের প্রশিক্ষণ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। এবার ঢাকা জেলায় মোট হজযাত্রীর সংখ্যা ২৫ হাজার ৫৬৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী হজযাত্রীদের (হজযাত্রীর ট্যাকিং নম্বর বা পিআইডি নম্বর ও যে এজেন্সিতে নিবন্ধিত সেই এজেন্সির নাম ও লাইসেন্স নম্বরসহ) প্রশিক্ষণে উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও প্রশিক্ষণার্থীদের এসএমএস দেওয়া হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম