চার দিনের ছুটি পাচ্ছেন তিন জেলার বাসিন্দারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৭:১১আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:১১

চার দিনের ছুটি পাচ্ছে দেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী সোমবার (১৪ এপ্রিল)।

জানা গেছে, ইতোমধ্যেই আগামী রবিবার (১৩ এপ্রিল) বাংলা পঞ্জিকার শেষ দিন (৩০ চৈত্র) আসন্ন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে (১৩ এপ্রিল) পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরেরদিন সোমবার (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগের দুদিন শুক্র (১১ এপ্রিল) ও শনিবার (১২ এপ্রিল) থাকবে সাপ্তাহিক ছুটি। তাই টানা চার দিনের ছুটি পাচ্ছেন পার্বত্য তিন জেলার মানুষ।

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল এ ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়াও দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।
 
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি