বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

ঈদের টানা ৯ দিনের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও তিন দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহান মে দিবসের একদিনসহ সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। একসঙ্গে মিলিয়ে টানা তিন দিন ছুটি পাচ্ছেন তারা।

এছাড়া, আগামী মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। এর আগে দুই দিন ৯ মে (শুক্রবার) ও ১০ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি। এ কারণেই একই মাসে দুই বার টানা তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতরের সময় টানা ৯ দিনের লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম