বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৯:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’ বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে। প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশে বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে জোরালো আগ্রহ প্রকাশ করেন।

আবদুল সামাদ দাউদ বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’ 

এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসা দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিডা শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক অনুভূত হয়েছিল। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অবাক হয়েছি।’

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতাদের আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি আপনাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের