সার্ককে পুনরুজ্জীবনে কাজ করবে বাংলাদেশ ও নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৬:০১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬:০১

দক্ষিণ এশিয়ায় সার্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং এটির পুনরুজ্জীবিত করতে জন্য বাংলাদেশ ও নেপাল কাজ করবে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত বাংলাদেশ ও নেপাল সম্পর্ক নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘নেপাল গত ১০ বছর ধরে সার্কের চেয়ারম্যান হিসেবে আছে। সার্ক সবার সম্মিলিত সিদ্ধান্তে কাজ করে। সেজন্য সবাই সম্মত না হলে শীর্ষ সম্মেলন, মন্ত্রিসভা বা অন্য কোনও ধরনের বৈঠক করা যায় না।’

চেয়ার হিসেবে নেপাল তার কাজ করে যাচ্ছে এবং এটি অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘সার্ক পুনরুজ্জীবনের বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, নেপাল এবং বাংলাদেশ একই মনোভাব পোষণ করে। এ অঞ্চলে সার্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং এটিকে পুনরুজ্জীবনের জন্য আমরা কাজ করবো।’

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ‘বাণিজ্যের সুযোগ পূর্ণ ব্যবহার করার জন্য সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে হবে।’

মোংলা বন্দর ব্যবহার করার জন্য নেপালের সুযোগ থাকলেও দইদেশের বাণিজ্য বেশিরভাগ হয় বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে। সুমদ্র বন্দর কম ব্যবহারের কারণ হচ্ছে—দূরত্ব ও খরচ বেশি বলে তিনি জানান।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আরও জানান, নেপালে জলবিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা এবং বাংলাদেশের চাহিদার কারণে জলবিদ্যুৎ সহায়তা উভয়পক্ষের জন্য লাভজনক। ভারতের গ্রিডের মাধ্যমে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে। এটি দুদেশের জন্য নতুন একটি সম্ভাবনা।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী