সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯:০৮

নার্সিং পরীক্ষার এক লাখ ২০ হাজার টাকা সম্মানি ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনা ও পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টরে দেখা যায়— কোনও বোর্ড মিটিং হলে সেখানে বোর্ড মেম্বার যারা আসেন, তাদের সম্মানি দেওয়া হয়। সর্বোচ্চ ৫ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। এই কথাটা বলা হয়, যিনি গ্রামীণে (গ্রামীণ ব্যাংক, স্বাস্থ্য উপদেষ্টা সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন) কাজ করছেন, তিনি এই টাকাটা পাবেন না। যিনি গ্রামীণের সঙ্গে সম্পৃক্ত নন, বাইরে থেকে এসেছেন তাকে এই সম্মানিটা দেওয়া হয়। মিটিং দুপুর পর্যন্ত হলে খাবার দেওয়া হয়। এছাড়া কাউকে কোনও টাকা- পয়সা দেওয়া হয় না।

তিনি বলেন, এখানে এসে দেখলাম নার্সদের যে পরীক্ষা হয়, নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল- নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতাটা দেখেন, তারা সম্মানী পাবেন। কিন্তু দেখা গেলো, নার্সিংয়ের ভাগ হিসেবে আমার কাছেও চলে আসলো এক লাখ ২০ হাজার টাকার মতো। আমি এই টাকাটা ফেরত দিলাম। বললাম, আমি তো এ টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না। এটা হবে কেন?

নূরজাহান বেগম আরও বলেন, বিভিন্ন মিটিংয়ে দেখা যায়, একটা থোক অ্যামাউন্ট বরাদ্দ থাকে। সেটা নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছিল। যার যার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পদক্ষেপ নেবে।

/এসও/এপিএইচ/   
সম্পর্কিত
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
স্বাস্থ্যসেবা খাতে এনজিওদের কার্যক্রম বাড়ানোর আহ্বান উপদেষ্টার 
উপদেষ্টা নূরজাহান আপার ক্যানসার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের