প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৭:২৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:২৯

কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৭২৫ জন সদস্যকে ডেপুটেশনে কাতারে পাঠাতে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় মন্ত্রী ও কাতার সরকারকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে। দুই সশস্ত্রবাহিনী ও দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাতারি সশস্ত্র বাহিনীর স্বার্থে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব নিয়ে আসবে।

প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন, এই অনন্য ব্যবস্থা কেবল সহযোগিতার নতুন পথের দ্বার উন্মুক্ত করবে না, বরং ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।

চার দিনের সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে