কাতারের প্রতিরক্ষা খাতের জন্য বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৫, ২২:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২২:১৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাতারকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তিনি এই প্রস্তাব দেন।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব এ কথা জানান।

শফিকুল আলম বলেন, কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা অনেক আগে অনুরোধ করেছিলাম—কাতার যেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে সৈন্য নিয়োগ দেয়। ইতোমধ্যে আমরা জেনেছি যে তারা সৈন্য নেবে। প্রধান উপদেষ্টা বৈঠকে অনুরোধ করেছেন সামনে যাতে আরও বেশি সৈন্য নেয়। কাতারের মন্ত্রী বলেছেন উনি দেখবেন বিষয়টি। আরেকটি বিষয় হচ্ছে—কাতার অনেক ধরনের বিনিয়োগ করে। প্রতিরক্ষামন্ত্রীকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন—তারা যেহেতু প্রতিরক্ষা খাতে অনেক বিনিয়োগ করছে, তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করে। সেজন্য বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেবে কাতারের প্রতিরক্ষা খাতের জন্য। কাতার এ বিষয়ে খুবই সিরিয়াস, এটি নিয়ে তারা কাজ করছে। আজকে আমরা বলতে পারি, কাতারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে, এটা সেটিরই একটা সংকেত।

তিনি আরও জানান, কাতারের বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের সঙ্গে কাতারের বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে আলাপ হয়েছে। কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ, তারা প্রচুর বিনিয়োগ করে এবং পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ আছে। আমরা চাচ্ছি কাতারের যারা শীর্ষ বিনিয়োগকারী তারা যেন বাংলাদেশে আসেন, বলেন প্রেস সচিব।

শফিকুল আলম জানান, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন। আগামী শুক্রবার তিনি রোমের উদ্দেশে দোহা ত্যাগ করবেন। সেখানে তিনি শুধু তার বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দেশে ফিরে যাবেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের