কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৬, ২১:১৫ আপডেট : ২৫ মে ২০২৬, ২১:১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সোমবার দোহায় পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

মেহর নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্যদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলের সফরের মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ’ অবসানের জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও এগিয়ে নেওয়া।

মেহর নিউজের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার সফরকালে পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি যুদ্ধের অবসান ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা নিয়ে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের অবরুদ্ধ করে রাখা তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতিও এই প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন।

এদিকে কাতারের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, দুই পক্ষের এই আলোচনা মূলত হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল মুক্ত করার বিষয়ের ওপর আলোকপাত করতে পারে।

দীর্ঘ ৪০ দিনের লড়াইয়ের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এই যুদ্ধবিরতির পর, গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষ প্রথম দফার শান্তি আলোচনায় বসলেও তা কোনও চুক্তি বা সমঝোতা ছাড়াই শেষ হয়।

তবে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষই শান্তির শর্তাবলি উল্লেখ করে বেশ কয়েকটি প্রস্তাবিত পরিকল্পনা একে অপরের সঙ্গে বিনিময় করেছে বলে জানা গেছে।

সূত্র: সিনহুয়া

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
২৫ মে ২০২৬, ২১:১৫
কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর