এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ১৬:৩১আপডেট : ১১ মে ২০২৫, ১৬:৩১

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের বিষয়।  ইতোমধ্যে আমরা বিনিয়োগকারী, অর্থদাতা ও উন্নয়ন সহযোগীদের মনোযোগ ও সমর্থন পেয়েছি। এখন আমাদের অবশ্যই ইতোমধ্যে চলমান প্রচেষ্টাগুলো আরও বাড়িয়ে তুলতে হবে এবং গতি ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মিলিত পদক্ষেপকে আরও তীব্র করতে হবে।’

প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের এমন একটি দল দরকার, যারা অগ্নিনির্বাপকদের মতো কাজ করবে। যখন হুইসেল বাজবে, তখন তাদের দ্রুত, দক্ষতার সঙ্গে এবং দেরি না করে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে  এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এর সঙ্গে যুক্ত থাকতে হবে।’

এ প্রক্রিয়া তদারকিতে প্রধান উপদেষ্টার কার্যালয় সক্রিয় ভূমিকা নেবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের সর্বোচ্চ দফতর ব্যক্তিগতভাবে গ্র্যাজুয়েশন সংক্রান্ত সব উদ্যোগ বাস্তবায়ন মনিটরিং করবে।’

সভায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটি পাঁচটি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করে— যা জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এর মধ্যে আছে, সংশ্লিষ্ট সব সংস্থার অংশগ্রহণে জাতীয়ভাবে একটি সমন্বিত পূর্ণ কার্যকারিতা, সুস্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে ‘জাতীয় শুল্ক নীতি ২০২৩’ বাস্তবায়ন, ‘জাতীয় লজিস্টিক নীতি ২০২৪’-এর আওতায় পরিকাঠামো প্রকল্পসহ মূল পদক্ষেপগুলোর রূপায়ণ,  সাভার ট্যানারি পার্কে বর্জ্য শোধনাগারের (ইটিপি) অপারেশনাল প্রস্তুতি এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) পার্কের পূর্ণাঙ্গ কার্যক্রম।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এগুলো কেবল রুটিন কাজ নয়, আমাদের এগুলোকে মূল পদক্ষেপ হিসেবে দেখতে হবে। প্রতিটি আমাদের উত্তরনের পথ পরিষ্কার করতে এবং সবার জন্য একটি শক্তিশালী, ন্যায্য অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করে।’ 

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সদস্য ও নীতি উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের