রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৭:০৪আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:০৪

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কমিউনিটিস’ প্রকল্পের প্যাকেজ নং-এসডি-১৪ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে যোগ্য চিকিৎসক ও সহায়তাকর্মী সংস্থানের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ৩১৫ কোটি ৯০ লাখ টাকা।

জানা গেছে, প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি’র নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান আইওএম -কে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১৫ কোটি ৯০ লাখ টাকা।

পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে বলপ্রয়োগ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে যোগ্য চিকিৎসক ও সহায়তাকর্মী সংস্থানের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা।

প্যাকেজের আওতায় টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং নোয়াখালীর ভাসানচরে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম