ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কামরুজ্জামানকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ২৩:০৯আপডেট : ২৬ মে ২০২৫, ২৩:০৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। তিনি মাত্র ৩ মাস ৮ দিন এ দায়িত্বে ছিলেন।

সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। তিনি গত ১৮ ফেব্রুয়ারি ডিএনসিসির সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। 

ডিএনসিসির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসক মোহাম্মদ এজাজের বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও, গত ১৬ এপ্রিল ডিএনসিসির আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা— প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে হঠাৎ বদলি করা হয়। তখনও তাদের বদলির পেছনে প্রশাসকের সঙ্গে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। 

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি