ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে, জামায়াত নেতার খালাস প্রসঙ্গে আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৫:২৩আপডেট : ২৭ মে ২০২৫, ১৫:২৩

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়াকে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে সুযোগ সৃষ্টি হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের সাহসী নেতৃত্বের।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মতভাবে তার করা রিভিউ আবেদন মঞ্জুর করেছে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং আপিল বিভাগের আগের রায় বাতিল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই মাসের গণআন্দোলনের সাহসী নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করা এখন আমাদের সবার দায়িত্ব।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ