প্রধান উপদেষ্টা লন্ডনে যেসব কর্মসূচিতে যোগ দেবেন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৪:৪১আপডেট : ১১ জুন ২০২৫, ১৪:৪১

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার বুধবারের (১১ জুন) কর্মসূচির মধ্যে রয়েছে— উচ্চপর্যায়ের বৈঠক, বিশেষ অধিবেশনে বক্তব্য এবং রাজকীয় সংবর্ধনায় উপস্থিতি।

বুধবার ড. মুহাম্মদ ইউনূস প্রথমে লন্ডনের স্থানীয় সময় সকালে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করবেন।

এরপর সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. চিয়েটিগ বাজপেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন।

বক্তব্য শেষে দুপুর ১২টা ৪০মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চ্যাথাম হাউস কর্তৃক ড. ইউনূসের সম্মানে মালকম রুমে এক সংবর্ধনার আয়োজন করা হবে।

দিনের শেষ ভাগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত তিনি সেন্ট জেমস প্যালেসে উপস্থিত থাকবেন। সেখানে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর ৩৫তম বার্ষিকী উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী